সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলায় র্যাপীড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ধরা পড়লেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলম (৫৬)।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অদুদ আলম (৫৬) ছাতক উপজেলার কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে এবং ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান।
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে এসএমপির জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে রোববার বিকেল ৩টায় র্যাব-৯, সিপিএসসি’র একটি আভিযানিক দল অদুদ আলমকে (৫৬) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলা (কোতয়ালী থানার এফআইআর নং-০৬/৪০৫, তারিখঃ ০৩ সেপ্টেম্বর ২০২৪ইং) মামলা রয়েছে। এই মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান অদুদ আলমকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯’র মিডিয়া কর্মকর্তা।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি