লাখাইয়ে দু’পক্ষের দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

লাখাইয়ে দু’পক্ষের দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। শনিবার সকাল ৮টা থেকে ১০টা  পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আব্দুল হাইর পুত্র আবুল কালাম ও মিসির আলীর পুত্র সানোয়ারের মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে আজ শনিবার সকালে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

Manual5 Ad Code

খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে  মামুন (২৫), জাহেদ আলী (৩০), চান মিয়া (৪৫), লাল মোহন (৫০), ফরিদ (৩৫), ফারুক (৩৫), আশ্রব (৪৮), রাজু (২৫), মোতাব্বির (৩০), সুমন (২৬) ও মাহফুজ (২০)কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Manual8 Ad Code

এদিকে, সংঘর্ষের পর আহতরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ফের সংঘর্ষে জড়ায়। এ সময় হবিগঞ্জ সদর থানা পুলিশ দুই জনকে আটক করে।

Manual1 Ad Code

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা আছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code