লাল-সবুজে সেজেছে সিলেট, থাকবে ২১ দিন

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২১

লাল-সবুজে সেজেছে সিলেট, থাকবে ২১ দিন

Manual2 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সিলেটে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক), বাংলাদেশ আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে নেয়া হয়েছে নানা উদ্যোগ। এ উপলক্ষে লাল-সবুজ রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো নগরী। এই আলোকসজ্জা থাকবে টানা একুশদিন।

 

Manual4 Ad Code

সোমবার (১৫ মার্চ) রাতে নগরী ঘুরে দেখা যায়, সিলেট সিটি কর্পোশেনের (সিসিক) উদ্যোগে নগর ভবন, ক্বীন ব্রিজ, কাজিরবাজার সেতু, কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা সড়ক, ওয়ার্ড কাউন্সিলরগণের কার্যালয়, সড়ক বিভাজকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে।

 

সিসিক সুত্র জানিয়েছে, ৭ মার্চ ঐতিহাসিক দিবস থেকে শুরু করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬ মার্চ পর্যন্ত  ২১ দিনব্যাপি এই আলোকসজ্জায় সজ্জিত থাকবে সিলেট নগরী।

 

সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসবমুখর ভাবে উদযাপনের লক্ষে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর আয়োজন করেছে সিলেট জেলা পরিষদ। ১৭ মার্চ শুরু হওয়া অনুষ্টানে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে জাতির পিতার স্মৃতিচারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, আলোচনা সভা, বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

গত মঙ্গলবার (৯ মার্চ) বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর ‘লোগো উন্মোচন ও মিট দ্যা প্রেসের’ অনুষ্ঠানে এসব তথ্য জানান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান।

 

Manual4 Ad Code

অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে সিলেট জেলা পরিষদ প্রথমবারে মত বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব পালন করবে। জাতির পিতার আদর্শ ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাসহ বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সু-মহান লক্ষ্য সিলেটবাসীর কাছে পৌঁছে দিতে এ ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়েছে।

 

এছাড়াও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা-মহানগর আওয়ামীলীগ সহযোগী ও অঙ্গ সংঠনের উদ্যোগেও নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচী। কর্মসূচীর মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল ১৭ মার্চ সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এইদিন জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন করবেন।

 

এছাড়াও এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়মী লীগ কর্তৃক ১০দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে  প্রতিদিন বাদ মাগরিব থেকে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে একক ও দলীয় নৃত্য, একক ও সমবেত  আবৃত্তি, একক ও সমবেত সঙ্গীত, বাউল সঙ্গীত ইত্যাদি।

Manual4 Ad Code

 

এর মধ্যে- সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনপালন এ কর্মসূচিগুলো  পরিচালনা  করবে। ১৭ মার্চ সিলেট জেলা ও মহানগর  আওয়ামী লীগ, ১৮ মার্চ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, ১৯ মার্চ জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, ২০মার্চ জেলা ও মহানগর আওয়ামী যুবলীগ, ২১ মার্চ জেলা ও মহানগর শ্রমিক লীগ, ২২ মার্চ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ২৩ মার্চ জেলা ও মহানগর কৃষক লীগ, ২৪ মার্চ জেলা ও মহানগর তাঁতী লীগ এবং ২৫ ও  ২৬ মার্চ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্মসূচিগুলো পরিচালনা করবে।

 

এদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৬ থেকে ২৬ মার্চ সিলেটের সব মার্কেটে আলোকসজ্জ্বা করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট চেম্বার অব কমার্স। সিলেট নগরীর বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code