শমশেরনগর মুক্ত দিবস আজ

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৬

শমশেরনগর মুক্ত দিবস আজ

Manual7 Ad Code

downloadসুরমা মেইল নিউজ :: আজ শনিবার (৩ ডিসেম্বর) শমশেরনগর মুক্ত দিবস। ৪৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানিদের প্রতিহত করে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মুক্ত করেছিলেন।

Manual7 Ad Code

১৯৭১ সালে ২৮ মার্চ সর্বপ্রথম মুক্তিযোদ্ধারা একজন ক্যাপ্টেনসহ ৯ পাকিস্তানি সেনাকে হত্যা করেছিল শমশেরনগরে। এরপর দীর্ঘ ৯ মাস হানাদার বাহিনী শমশেরনগরে শক্ত ঘাঁটি স্থাপন করে নারকীয়ভাবে নির্যাতন পরিচালনা করে অসংখ্য মানুষ হত্যা করেছিল স্থানীয় বিমান বন্দরের রানওয়ের বধ্যভূমিতে।

Manual3 Ad Code

এখানে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল সংঘর্ষ হয়েছিল। অবশেষে মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় টিকে থাকতে না পেরে হানাদার বাহিনী ৩ ডিসেম্বর শমসেরনগর ছেড়ে মৌলভীবাজার জেলা সদরের দিকে পিছু হঁটে যায়।

আজ বিকেল ৩টায় শমশেরনগর সাহিত্যাঙ্গনের উদ্যোগে মুক্ত দিবসের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code