‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীকই চায় এনসিপি

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীকই চায় এনসিপি

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়ে দিয়েছে, তারা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চাই।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার ইসির তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর এই বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

 

তিনি বলেন, “আমরা ‘শাপলা কলি’ চাই না, আমরা চাই ‘শাপলা’ প্রতীক। ইসি আগে জানিয়েছিল শাপলা অন্তর্ভুক্ত করা যাবে না, কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত হয়েছে, তারা চাইলে শাপলাও অন্তর্ভুক্ত করতে পারবে। আমরা কলি নয়, শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না।”

Manual7 Ad Code

 

এর আগে আজ দুপুরে তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ প্রজ্ঞাপন জারি করেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code