সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মালামাল লুট ও জমি দখলের অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাতে শহরের হাসপাতাল সড়কে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পারভেজ তরফদার, শাহিন তরফদার ও সুমন তরফদার।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি মামলায় উল্লেখ করেন, আসামীরা স্কুলের টিন লুট করে জমি দখল করা চেষ্টা করে।
Design and developed by ওয়েব হোম বিডি