সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৭
ডেস্ক নিউজ :: বাংলাদেশ ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত শিগগিরই পুরোপুরি সিল করে দেওয়ার কথা ভাবছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এ কথা জানান।
মধ্যপ্রদেশের টেকানপুরে বিএসএফ’র এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত দিল্লি সিল করে দিতে চলেছে। এতে সন্ত্রাসবাদ যেমন দমন করা যাবে, তেমনই মেটানো যাবে অনুপ্রবেশকারী সমস্যা।
পাকিস্তানের সঙ্গে সীমান্ত ২০১৮ সালের মধ্যে সিল করে দেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেছেন, একের পর এক অনুপ্রবেশের চেষ্টার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব জায়গায় সীমান্ত সিল করা কঠিন, সেখানে প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএসএফ’র প্রশংসা করে রাজনাথ বলেন, প্রতিবেশী দেশগুলির কাছে বিএসএফ এখন এক পরিচিত নাম, আন্তর্জাতিক সীমান্তে ২ তরফের বোঝাপড়ার ধরনই পাল্টে দিয়েছে তারা।
জওয়ানদের নানা অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতেও কেন্দ্র সক্রিয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। বাহিনীর মধ্যেই এ জন্য গঠিত হচ্ছে গ্রিভ্যান্সেস রিড্রেসাল মেকানিজম।
সূত্র : এবিপি আনন্দ
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি