শিশু রাকিব হত্যা : ফাঁসির দণ্ড কমিয়ে ২ আসামীর যাবজ্জীবন

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

শিশু রাকিব হত্যা : ফাঁসির দণ্ড কমিয়ে ২ আসামীর যাবজ্জীবন

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: খুলনার শিশু রাকিব হত্যা মামলায় প্রধান আসামী গ্যারেজ মালিক ওমর শরীফ ও তার সহযোগী মিন্টু খানের ফাঁসির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ (মঙ্গলবার) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

Manual4 Ad Code

রায়ে আদালত বলেছেন, আসামিরা যে অপরাধ করেছে তা এই উপমহাদেশে গত একশ’ বছরেও কেউ করেনি। যা ক্ষমার অযোগ্য।

গত ২৯ মার্চ রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম মো. চৌধুরী আলাল।

Manual3 Ad Code

গত ১০ জানুয়ারি রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। ২০১৫ সালের ১০ নভেম্বর রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের পূর্বে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়। ডেথ রেফারেন্সের পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল দায়ের করেন। পরে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক প্রস্তুত করা হয়।

Manual2 Ad Code

২০১৫ সালের ৮ নভেম্বর শিশু রাকিব (১২) হত্যার দায়ে প্রধান আসামি মো. শরীফ ও তার সহযোগী মিন্টুকে ফাঁসির আদেশ দেন আদালত।খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযুক্ত অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দেন আদালত।

২০১৫ সালের ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামে এক মোটরসাইকেলের গ্যারেজে পায়ুপথে পেটে হাওয়া ঢুকিয়ে পৈশাচিক কায়দায় শিশু রাকিবকে হত্যা করা হয়। পরের দিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। বহু আলোচিত এ হত্যাকাণ্ড নিয়ে মামলা হওয়ার ৯৬ দিন পর রায় ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code