‘শীতকালীন রোগ ও প্রতিকার’

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬

‘শীতকালীন রোগ ও প্রতিকার’

Manual1 Ad Code

pic5422111-697x336-700x336স্বাস্থ্য ডেস্ক :: পৌষ ও মাঘ এই দুটি মাস আমাদের কাছে শীতকাল হিসেবে চিহ্নিত হ‌য়ে আছে। যদিও, ক্যালেন্ডারের পাতা অনুযায়ী ঋতুর আগমন হয় না। তবুও তা‌র কিছুটা আগে ‌পরে, শীত আসে আপন মহিমায়।

শীতকালে খাওয়া‌দাওয়া, বেড়ানো সব দিক থেকেই পরিবেশ অনুকূল থাকে। আবহাওয়াও স্বচ্ছ, উপভোগ্য। কিন্তু শীতকালের সঙ্গে আসা কিছু কিছু রোগ সম্বন্ধেও সতর্ক হওয়া প্রয়োজন।

এর মধ্যে প্রধান হ‌ল ঠান্ডা লাগা, হাঁপানি, গলাধরা, রক্তচাপ বৃদ্ধি, হৃদযন্ত্রঘটিত অসুখ। মানসিক অসুখ, পেটের অসুখ, বয়স্ক মানুষদের অস্থিসন্ধির ব্যথা ‌যন্ত্রণা। এছাড়া আছে আবহাওয়ার শুষ্কতাজনিত শুষ্কচর্ম, নখের অসুখ ইত্যাদি।

Manual4 Ad Code

শীতকালে, হস্তধৌতি বিশেষ প্রয়োজন। এই সময়, অনেক ব্যাকটেরিয়া মানুষের অজ্ঞাতসারেই তার হাতে লেগে যায়। এই সময় বাড়ি ও বাড়ির বাসনপত্র যথোচিত পরিষ্কার রাখা উচিত। যদি বাড়িতে রোগী থাকে, তাহ‌লে কাপ, ডিশ প্লেট ইত্যাদি বিশেষ ভাবে পরিষ্কার রাখা উচিত। সর্দি ‌কাশিতে সাধারণ রুমালের পরিবর্তে নিক্ষেপযোগ্য (‌Disposable)পাতলা বস্ত্রখণ্ড (Tissue)ব্যবহার করা উচেত। উষ্ণ কক্ষ থেকে বাইরের শীতে সঙ্গে সঙ্গে বেরনো উচিত নয়। গরম জলে নুন মিশিয়ে ‘‌গার্গল’‌করলে, গলা ধরা কমবে।

হাঁপানির রোগীরা শীতকালে যথাসম্ভব বাড়িতে থাকলেই ভাল হয়। নেহাত বেরোতে হ‌লে তাদের নাম–‌মুখ ঢাকা স্কার্ফ ব্যবহার করা উচিত। এছাড়া ‘‌ইন্‌হেলার’‌সব সময়েই কাছে রাখা ভাল।

শীতকালে ‘‌ফুড পয়জন‌’‌হওয়ার প্রবণতাও থাকে। তাই খাদ্য নির্বাচনে সাবধানী হতে হবে। অনেকের গা ‌বমি কিংবা‘‌ডায়েরিয়া’‌হয়ে থাকে। প্রচুর পরিমাণ জল খেলে উপকার হয়।

এ সময় বয়স্ক মানুষদের অস্থিসন্ধির ব্যথা ‌যন্ত্রণার প্রকোপ বাড়ে। প্রতিদিন প্রয়োজনীয় ব্যায়াম করলে, শরীর ও মন দুই‌ই সুস্থ থাকে। ঈষদুষ্ণ জলে স্নান, পার্কে ভ্রমণ, কখনও বা কোনও প্রিয় সিনেমা হলে গিয়ে বা ভি ডি ও দেখা এগুলি, শরীরের সঙ্গে সঙ্গে মনকেও সুস্থ রাখে।

শীতে হৃদযন্ত্রঘটিত অসুখ বাড়ে। তা‌র কারণ, এ সময়ে রক্তচাপ বাড়ার প্রবণতা থাকে। তা‌র ফলে হার্টে বেশি চাপ লাগে। শরীর গরম রাখার জন্য, হার্টকে অধিক পরিশ্রম করতে হয়। এ সময় ঘরকে কৃত্রিম উপায়ে গরম রাখা, গরম জলের ব্যাগ ব্যবহার করা কিছুটা স্বস্তি আনে।

নখ সাদা হওয়া, ব্যথা হওয়া এই সব উপসর্গ হ‌লে, বোঝা যাবে, রক্তনালিতে রক্তসঞ্চালন বাধাপ্রাপ্ত হচ্ছে। এই সময় ধূমপান বা ক্যাফিন জাতীয় কিছু খাওয়া উচিত নয়।

Manual8 Ad Code

শুষ্ক চর্মের জন্য নাতিশীতোষ্ণ জল ব্যবহার করা প্রয়োজন। খুব গরম জলে চামড়ার ও চুলের ক্ষতি হয়। ময়েশ্চারাইজিং ক্রিম স্নান করার পর ত্বক ভিজে থাকতে ‌থাকতে ব্যবহার করতে হবে।

৬৫ বা তার ঊর্ধ্বে যাঁরা, তাঁদের ডায়াবেটিস বা কিড্‌নির অসুখ থাকলে, শীতকালের ফ্লু মারাত্মক। চিকিৎসকের পরামর্শে ফ্লু ভ্যাকসিনেশন নেওয়া যেতে পারে। এ‌র কার্যকারিতা এক বছর থাকে।

শীতের উত্তরে হাওয়া, উদাস, বিষণ্ণতাময় ছোট দিন, শীঘ্র  অন্ধকার নেমে আসা কারও কারও মানসিক জগতেও এক বিষাদময় দুঃখবোধের সৃষ্টি করে। এ সময় নির্মল হাসির ছবি দেখা, সমবয়স্ক বা পরিণত বয়স্ক বন্ধুবান্ধবের সঙ্গে হাসি গল্পের মজলিশে যোগদান করা ইত্যাদিতে মন বিষণ্ণতার ভারমুক্ত হ‌য়ে হালকা হয়। আগেকার বিচিত্রানুষ্ঠানে কৌতুকাভিনেতাদের কৌতুক ‌অনুষ্ঠান, ব্যঙ্গ‌গীতি এই সবই হতাশ বা বিষণ্ণতাকে দূর করতে সাহায্য করত।

Manual8 Ad Code

তাই শীতকালের নেতিবাচক দিকগুলির জন্য উপযুক্ত সতর্কতা ও প্রতিরোধের বন্দোবস্ত থাকলে, শীতকাল মানুষের কাছে অধিকতর আকাঙ্ক্ষিত হয়ে উঠবে এ বিষয়ে সন্দেহ নেই।‌‌

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code