শীতে তেঁতুল খেলে উপকার বেশি

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

শীতে তেঁতুল খেলে উপকার বেশি

Manual8 Ad Code

স্বাস্থ্য ডেস্ক :
সারাবছরই তেঁতুল খাওয়া যায়। কেউ আচার করে খান তো কেউ এমনিই। কিন্তু শীতের সময় তেঁতুল শরীরের বেশ কয়েকটি কাজে লাগে।‌

 

শীতকালে কেন তেঁতুল বেশি খাবেন, কারণ জেনে নিন…

Manual8 Ad Code

মস্তিষ্কের জন্য উপকারী: শীতে মানসিক অবসাদ বাড়ে। ফলে মাথা কাজ করতে চায় না। তেঁতুলের অ্যাসকরবিক অ্যাসিড খাবার থেকে আয়রন সংগ্রহ করে বিভিন্ন কোষে তা পরিবহণ করে। এটি মস্তিষ্কের জন্য খুব দরকার। আয়রনের সঠিক পরিমাণ মস্তিষ্কে পৌঁছলে চিন্তা ভাবনার গতি বাড়ে।

Manual8 Ad Code

 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: তেঁতুলের মধ্যে রয়েছে ভিটামিন সি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর জুড়ি মেলা ভার। এছাড়াও ১০০ গ্রাম পাকা তেঁতুলে ১০ গ্রাম আয়রন, ক্যারোটিন ৬০ মাইক্রোগ্রাম ও ক্যালসিয়াম ১৭০ মিলিগ্রাম রয়েছে। ফলে ঠান্ডা সর্দি কাশি কাবু করতে পারে না।

 

ডায়াবেটিস কমায়: শীতে বাড়াবাড়ি হয় সুগারের। তেঁতুল বীজ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম। এতে থাকা এক ধরনের এনজাইম রক্তে চিনির মাত্রা কমায়। তেঁতুলে প্রচুর ফাইবার আছে যা ইনসুলিনের মাত্রা বাড়ায়।

 

কোষ্ঠকাঠিন্য কমায়: শীতকালে অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে ‌। তেঁতুলের গুণে এই সমস্যা কমে যেতে পারে। নিয়মিত তেঁতুল খেলে পেটের যন্ত্রণায় আর ভুগতে হয় না।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code