শুকনো মডেল নিষিদ্ধ

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ৯, ২০১৭

শুকনো মডেল নিষিদ্ধ

Manual3 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক :: ফ্রান্সে এখন থেকে অতিরিক্ত শুকনো মডেল নিষিদ্ধ করা হয়েছে।
মডেলদের তাদের স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকের সনদ দিতে হবে, বিশেষ করে তাদের উচ্চতার সঙ্গে শরীরের ওজন ঠিক আছে কিনা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাদের এই নতুন আইনের উদ্দেশ্য হচ্ছে, যাতে শারীরিক সৌন্দর্যের নামে অতিরিক্ত অনাহার আর খাবারের অনিয়ম বন্ধ করা।
কারিগরিভাবে ছবির রদবদল করার বিষয়েও অক্টোবর থেকে বেশকিছু বিধিনিষেধ কার্যকর হবে। যেমন, এসব ছবির নিচে লিখে দিতে হবে যে, ছবিটিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে।
এর আগে আইনের প্রস্তাবে উচ্চতার সঙ্গে একটি নির্দিষ্ট ওজনের বিষয়টি নির্দিষ্ট করে দেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তার বিপক্ষে প্রতিবাদ করছে ফ্রান্সের মডেলিং এজেন্সিগুলো। তবে এখন সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে চিকিৎসকদের ওপর।
এই আইনের লঙ্ঘন করা হলে নিয়োগদাতাদের ৭৫ হাজার ইউরো বা প্রায় ৭৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
তবে ফ্রান্সই বিশ্বের প্রথম দেশ নয়, যারা এ রকম আইন করল। এর আগে ইতালি, স্পেন, ইসরায়েল এ ধরনের আইন করেছে।
ফ্রান্সে ৩০ থেকে ৪০ হাজার মানুষ পুষ্টিহীনতায় ভোগে, যাদের ৯০ শতাংশই নারী। সূত্র : বিবিসি
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code