শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Manual2 Ad Code

শেরপুরের নকলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চিথলীয়া এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন- সিএনজি চালক সদর উপজেলার খুনুয়া এলাকার শামছুল হকের ছেলে বিল্লাল হোসেন (৪০), সিএনজির যাত্রী হাতিমারা এলাকার হাবিবুর রহমান (৫৫) ও অজ্ঞাত এক যাত্রী নিহত হয়েছেন।

Manual1 Ad Code

আহতরা হলেন- সিএনজির যাত্রী জামালপুরের কাজিয়ারচর এলাকার মেহেদী হাসান (২২), নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর এলাকার দুদু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৮), হানিফ উদ্দিনের মেয়ে হালিমা বেগম (৩৫)।

Manual1 Ad Code

স্থানীয়রা ও পুলিশ জানায়, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী বাস ও নকলাগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার গনপদ্দী ইউনয়নের চিথলিয়া এলাকায় এ সংঘর্ষ হয়। পরে আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও সিএনজিকে আটক করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে নকলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code