সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬
নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মানপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে জসিম উদ্দিন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে একই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মনজব আলীর পুত্র।
শনিবার সকালে স্থানীয় লোকজন ওই গ্রামের কবরস্থানের একটি জাম গাছে জসিমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে লাখাই থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে জসিমের পিতার দাবি তার পুত্রকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
তিনি আরো জানান, ৭ মাস আগে মানপুর গ্রামের সালাম মিয়ার কন্যা তাসলিমাকে বিয়ে করে জসিম। কিন্তু বিয়ের আগে তাসলিমা জানতো জসিম ১ম স্ত্রী রেখে তাকে বিয়ে করেছে। এ নিয়ে তাদের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। ঈদের আগের দিন জসিমকে খবর দিয়ে তাসলিমা তার বাড়িতে নিয়ে যায়। শনিবার সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে হত্যা না আত্মহত্যা সম্বন্ধে ধারণা পাওয়া যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি