সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগানের ছড়ার পানিতে ডুবে যাওয়ার পর স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার র্সাভিসের ডুবুরিরা।
গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে কালিঘাট চা বাগানে ছড়ার পানি থেকে উদ্ধার করা হয়। নিহত মামীন তাঁতি (১৫) চা শ্রমিক রবি তাঁতির মেয়ে। সে স্থানীয় রানার উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়তো।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে ছড়ার পানিতে গোসল করতে নামে তারা কয়েকজন। মামনী ছড়ার পানিতে তলিয়ে যেতেথাকে। পরে অনেক খোজাখুজির পর রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল অফিসার ইনর্চাজ কে এম নজরুল ইসলাম মৌলভীবাজার ঘটনাটি নিচ্ছিত করেন।
Design and developed by ওয়েব হোম বিডি