শ্রীমঙ্গলে বিএনপির ইফতার পার্টিতে আ.লীগের হামলার অভিযোগ

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৭

শ্রীমঙ্গলে বিএনপির ইফতার পার্টিতে আ.লীগের হামলার অভিযোগ

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ইফতার পার্টিতে আওয়ামীলীগের লোকজন হামলা চালিয়ৈছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে বলে জানান কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী মুজিবের ব্যক্তিগত সহকারী ছাত্রনেতা সোলেমান আহমেদ মানিক।

Manual7 Ad Code

ছাত্রনেতা সোলেমান আহমেদ মানিক আরো জানান, ইফতার পার্টি পন্ড করতে আওয়ামীলীগের লোকজন সন্ধ্যা ৬টা নাগাদ কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী মুজিবের নিজস্ব রিসোর্টে আয়োজিত ইফতার পার্টিতে এই হামলা চালায়।

Manual7 Ad Code

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী মুজিব বলেন, আমাদের ইফতার পার্টিটা কমিউনিটি সেন্টারে করার কথা ছিলো কিন্তু সেখানে বাঁধার মুখে পড়ে আমার শ্রীমঙ্গলস্থ্য নিজের রিসোর্টে আয়োজন করেছিলাম। কিন্তু পুলিশের ছত্রছায়ায় আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমাদের ইফতার পার্টিতে এসে চেয়ার টেবিল ভাংচুর করে এবং আমাদের লোকজনকে মারধর করে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ জানান, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুই দিন পর পর যেভাবে নাটক করেন সেভাবে কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মুজিবও একই ভাবে নাটক করে যাচ্ছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, ইফতার পার্টিতে কেউ বাঁধা দেননি। বাঁধা দেওয়ার প্রশ্নই আসেনা। এটা তাদের আন্দোলনের একটা ইস্যু খোঁজা ছাড়া আর কিছু নয়।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো: জসিম বলেন, ইফতার পার্টি একটি ধর্মীও অনুষ্ঠান। এখানে পুলিশ বাঁধা দিবে কেন? পুলিশ তাদের কোন বাঁধা দেয়নি। তাদের ইফতার পার্টি চলছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code