শ্রীমঙ্গল বিএমএসএফ’র প্রতিবাদ সভা

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৭

শ্রীমঙ্গল বিএমএসএফ’র প্রতিবাদ সভা

Manual7 Ad Code

শ্রীমঙ্গল সংবাদদাতা :: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা।

Manual4 Ad Code

সোমবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল শাখার উদ্যোগে স্থানীয় চৌমুহনা চত্বরে ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সভায় প্রেস ক্লাবের সভাপতি গোপল দেব চৌধুরী, সম্পাদক এম ইদ্রিস আলী, শামীম আক্তার হোসেন, দীপঙ্কর ভট্টাচার্য্য, সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ সায়েদ আহমেদ, কাউসার ইকবাল, রজত শুভ চক্রবর্তী, সাইফুল ইসলাম, আবুজার বাবলা, আব্দুস শুকুর, আনিছুল ইসলাম আশরাফী প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা শিমুল হত্যার অভিযুক্তদের দ্রুত বিচার ট্রাইবুনালে সম্পন্ন ও শাহাজাদপুর পৌর মেয়র হালিমুল হকের বিচার ও ফাসিঁর দাবি জানান।

Manual7 Ad Code

এদিকে একই দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে শহরে মৌন মিছিল করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code