শ্রীলঙ্কাকে হেসেখেলে হারিয়ে সেমির দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

শ্রীলঙ্কাকে হেসেখেলে হারিয়ে সেমির দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড

Manual3 Ad Code

খেলাধুলা ডেস্ক :
সমীকরণ ছিল সহজ। চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজ জিততেই হবে। তবে যত বড় ব্যবধানে জয়, ততটাই নিশ্চিত সেমি। এমন ম্যাচে লংকানদের স্রেফ উড়িয়ে দিয়েছে কিউইরা।

 

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। জবাবে মাত্র ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড। বিশাল জয়ে রান রেটের সুবিধায় সেমিফাইনালের দৌড়ে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে দলটি।

 

কিউইদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ব্যাটার। সপ্তম ওভারেই দলীয় অর্ধশতক পূরণ হয় কিউইদের। দুই ওপেনারই ফিফটির কাছে গিয়ে আউট হন।

 

Manual8 Ad Code

সাজঘরে ফেরার আগে কনওয়ে ৪৫ ও রবীন্দ্র ৪২ রান করেন। কেন উইলিয়ামসন ১৪, ড্যারিল মিচেল ৪৩ ও মার্ক চাপম্যান ৭ রান করেন। তবে এসব কিছুই কিউইদের সহজ জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

 

টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এ সময় তারা যথাক্রমে ২ ও ১৭ রানে অপরাজিত ছিলেন। লংকানদের হয়ে ম্যাথিউজ দুটি এবং থিকসানা ও চামিরা একটি করে উইকেট শিকার করেন।

 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন। তার সিদ্ধান্ত সথিক প্রমাণেই যেন মাঠে নামেন দলের বোলাররা। যেখানে মাত্র ৭০ রানেই লংকানদের পাঁচ উইকেট শিকার করেন তারা।

Manual8 Ad Code

 

ওপেনার পাথুম নিশাঙ্কা ২, কুশল মেন্ডিস ৬, সাদিরা সামারাবিক্রমা ১ ও ৮ রানে আউট হন চারিথ আসালঙ্কা। একপ্রান্তে সতীর্থরা আসা যাওয়ার মাঝে ব্যাট হাতে কিউইদের নাস্তানাবুদ করতে থাকেন কুশল পেরেরা। মাত্র ২২ বলে অর্ধশতক পূরণ করেন তিনি।

 

পেরেরার এই ফিফটি বিশ্বকাপের চলতি আসরে দ্রুততম। ফিফটির পর অবশ্য টিকতে পারেননি ০ রানে জীবন পাওয়া এই ব্যাটার। বোল্টের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে তিনি করেন ৭১ রান।

Manual8 Ad Code

 

লংকানরা মূলত লোয়ার অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় লড়াই করার মতো পুঁজি পায়। যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন মহেশ থিকসানা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মধুশঙ্কা করেন ১৯ রান।

 

Manual6 Ad Code

দশম উইকেটে শক্ত প্রতিরোধ গড়েন থিকসানা ও মধুশঙ্কা। দুজনে গড়েন লংকান ইতিহাসে দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটি (৪৩)। কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট তিনটি এবং লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র দুটি করে উইকেট নেন।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code