সংবাদ প্রকাশের পর শিশু সায়েম’র বিনা খরচে অপারেশন সম্পন্ন

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

সংবাদ প্রকাশের পর শিশু সায়েম’র বিনা খরচে অপারেশন সম্পন্ন

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি : অর্থের অভাবে গলায় অপারেশন হচ্ছে না হত দরিদ্র পরিবরের সিলেটের কানাইঘাটের শিশু সায়েম আহমদের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা পেলেন শিশু সায়েম। গলায় অপারেশন হওয়ার পর শিশু সায়েম এখন অনেকটা সুস্থ্য অবস্থায় রয়েছে।

 

Manual2 Ad Code

সম্প্রতি কানাইঘাটের শিবনগর গ্রামের দরিদ্র আবুল হোসেনের ৫ বছরের শিশু ছেলে সায়েম আহমদ গলায় টনসিল জনিত কারনে চরম অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা সায়েমের চিকিৎসার জন্য সহযোগিতার হাত প্রসারিত করার জন্য সংবাদ দিলে তা গণমাধ্যমে প্রকাশিত হয়। উক্ত সংবাদ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সহ-অধ্যাপক ডাঃ মোঃ আজাদুর রহমানের দৃষ্টি গোচর হলে তিনি শিশু সায়েমের চিকিৎসার জন্য এগিয়ে আসেন।

Manual2 Ad Code

 

ডাঃ আজাদুর রহমান সম্পূর্ণ নিজ খরছে সিলেট শহরের মডার্ন জেনারেল হসপিটালে শিশু সায়েমের গলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে গত মঙ্গলবার অপারেশন সম্পন্ন করেন। বর্তমানে শিশু সায়েম তার নিজ বাড়ীতে ডাঃ আজাদুর রহমানের তত্ববধানে রয়েছে। তিনি সায়েমের অপারেশন সহ চিকিৎসার যাবতীয় খরচ বহন করে যাচ্ছেন।

 

সংবাদ প্রকাশ হওয়ার সায়েমের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাঃ নুরল হুদা নাঈম, কানাডা থেকে প্রকাশিত সেখানকার বাংলাদেশীদের মুখপাত্র অনলাইন পোর্টাল জালালাবাদ বার্তার এডিটর রুহুল কুদ্দুছ চৌধুরী তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে আগ্রহ প্রকাশ করেন।

 

Manual5 Ad Code

এদিকে, শিশু সায়েমের অসুস্থ্য দরিদ্র পিতা আবুল হোসেন ও তার পরিবারের সদস্য এবং স্বজনরা ডাঃ আজাদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। তার পরিবারে সদস্যরা কানাইঘাট প্রেসক্লাবের সদস্য কর্মরত সাংবাদিক শাহীন আহমদ প্রথমে শিশু সায়েমের চিকিৎসার সংবাদ গণমাধ্যমে প্রকাশে এগিয়ে আসায় তারও প্রতি কৃতজ্ঞতা জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code