সব দল অংশগ্রহণ করে না বলে নির্বাচন আটকে থাকে না : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

সব দল অংশগ্রহণ করে না বলে নির্বাচন আটকে থাকে না : পরিকল্পনামন্ত্রী

Manual4 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :
বাংলাদেশ একটি স্বাধীন দেশ। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে হয়। আমেরিকা, ব্রিটিশ, আরব, ভারত থেকে কেউ দেশ চালাবে না। কেউ কেউ তাদের কাছে গিয়ে নালিশ করে দেশের বদনাম করেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Manual1 Ad Code

 

বুধবার (২৫ অক্টোবর) জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code


।আরও পড়ুন 

Manual6 Ad Code


বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, রাগ করে নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, শতকরা ৬০/৭০ শতাংশ লোক ভোট দেয়। সব দল অংশগ্রহণ করে না বলে নির্বাচন আটকে থাকে না। এ সময় তিনি জনগণের প্রতি তাদের আস্থা রেখে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।

 

প্রকল্প পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ।

Manual8 Ad Code

 

এরপর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ১২০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে ৫৮০ জন কৃষকের মধ্যে সার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code