সরকার গঠনের ঘোষণা কাতালোনিয়ার

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭

সরকার গঠনের ঘোষণা কাতালোনিয়ার

Manual5 Ad Code

স্পেন থেকে স্বাধীনতা পেতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে যাচ্ছিল কাতালোনিয়াবাসী। সম্প্রতি স্বাধীনতা ইস্যুতে দেশটিতে গণভোট হয়েছে। যেখানে ৯০ শতাংশ ভোট স্বাধীনতার পক্ষে পড়েছে বলে দাবি করেছেন স্বাধীনতাকামীরা। গণভোটের পর এই প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলটির স্বাধীনতাকামী নেতা চার্লস পুইজমন্ট।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘স্পেন থেকে আলাদা হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র এবং কয়েকদিনের মধ্যেই স্বাধীনতা ঘোষণা করবে কাতালোনিয়া। ’ এবং চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই নতুন সরকার গঠন করা হতে পারে।

অন্যদিকে তার এ বক্তব্যের পরপরই টেলিভিশনে দেয়া ভাষণে গণভোটকে অবৈধ ও অগণতান্ত্রিক বলেছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। তার বক্তব্য, যারা ওই গণভোটের আয়োজন করেছে তারা রাষ্ট্রীয় ক্ষমতার প্রতি অসম্মান করেছেন, আইনের শাসনের গণতান্ত্রিক মূল্যবোধ ভেঙেছেন। ‘গণভোট আয়োজনকারীরা নিজেদের অপরাধীর পর্যায়ে নিয়ে গেছে।’ স্পেন এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে দেশের সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

এর আগে কেন্দ্রীয় সরকারের বাধার মুখেও কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর রোববারের এই সহিংস গণভোটকে ঘিরে ৮ শতাধিক মানুষ আহত হন। এই গণভোটে ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়ে কাতালান কর্মকর্তারা বলেন, ৯০ শতাংশ ভোট পড়েছে স্বাধীনতার পক্ষে। বিবিসি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code