সরকার রাষ্ট্র পরিচালনায় পুরোপুরি ব্যর্থ: মাহবুব

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

সরকার রাষ্ট্র পরিচালনায় পুরোপুরি ব্যর্থ: মাহবুব

Manual2 Ad Code

Ma
সুরমা মেইল নিউজ : সরকারের উদ্দেশ্যে বিএনপি উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আপনারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাই নিজেদের ভুলত্রুটির জন্য জণগনের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।

Manual1 Ad Code

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মাহবুব বলেন, গণবিষ্ফোরণের মাধ্যমে যে কোন সময় এ সরকারের পতন হবে আপনারা আগ্নেয়গিরির উপর বসে আছেন। অতীতের কোন সরকার মানুষের ভোটের অধিকার খর্ব করে টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কারামুক্ত হলেও গুমের আশঙ্কা থেকে মুক্ত নন এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ৭০ টি মামলায় জামিন পাওয়ার পর আবারো দু‘টি পুরাতন মামলায় শ্যোন এ্যারেস্ট দেখিয়ে মাহমুদুর রহমানকে কারাগারে আটকে রাখা হয়েছে। তবে তিনি কারাগার থেকে মুক্ত হলে গুম-খুনের আশঙ্কা থাকছেই।

Manual3 Ad Code

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আওয়ামী লীগেরই লোক দাবি করে তিনি বলেন, গণমাধ্যমকে সবসময় এ সরকারের প্রশংসা করতে হবে। কেউ এর ব্যাতিক্রম করলেই তার বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে। তারই প্রমানস্বরুপ মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। অথচ তিনি আওয়ামী লীগেরই লোক ছিলেন। সরকার গণমাধ্যমের গলা চেপে ধরার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code