সাপ না জিন, আতঙ্কে রয়েছে শিবগঞ্জ

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

সাপ না জিন, আতঙ্কে রয়েছে শিবগঞ্জ

Manual6 Ad Code

4521301687_5b21f071a8_bসুরমা মেইল নিউজ : রহস্যজনক একটি সাপ নিয়ে আতঙ্কে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মানুষ। তারা একটি সাপকে দুবার মেরে গর্তে পুঁতে রাখার পরও সেটিকে জীবিত দেখতে পেয়েছে বলে জানিয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী এটিকে ‘জিন সাপ’ বলে মনে করছে। তবে শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা-পুলিশ সাপটিকে গুলি করে মেরে ফেলেছে।

Manual8 Ad Code

স্থানীয়রা এক ব্যক্তি জানান- গত শুক্রবার রাতে তার বাড়ির পেছনে একটি নতুন অব্যবহৃত টয়লেটে তিন হাত লম্বা একটি বিষধর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সাপটিকে মেরে একটি গর্তে পুঁতে রাখেন। কিন্তু রোববার রাতে একই সমান লম্বা একই ধরনের আরেকটি সাপ আবার ওই টয়লেটে দেখা যায়। বিষয়টি দেখে এলাকাবাসী আগের দিনের পুঁতে রাখা সাপটি গর্ত খুঁড়ে দেখতে গেলে সেখানে কিছু পাওয়া যায়নি। পরে দ্বিতীয় সাপটিকে আবারও মেরে তারা ওই গর্তে পুঁতে রাখেন। এরপর সোমবার রাতে আবারও একই ঘটনা ঘটে। একই ধরনের জীবিত সাপকে চলাচল করতে দেখে গ্রামবাসী। তবে এবার তারা ভয় পেয়ে সাপটিকে আর মারেনি। কিন্তু তার গতিবিধির ওপর নজর রেখেছে। সাপটি একই স্থানে ছিল।

Manual5 Ad Code

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা-পুলিশ সাপটিকে গুলি করে মেরে ফেলেছে। এরপর আর কোনো রহস্যজনক সাপ দেখা যায়নি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code