সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪

সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তার

Manual7 Ad Code

ছবি : সংগৃহীত।


নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

 

র‍্যাবের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা হয়। তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

Manual3 Ad Code

প্রসঙ্গত, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code