সাবেক কাউন্সিলর আফতাব কারাগারে

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

সাবেক কাউন্সিলর আফতাব কারাগারে

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সদ্য সমাপ্ত সিলেটে সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রের মহড়া দেয়ায় আলোচিত সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের জামিন নামঞ্জুর করে জেল হাজতেকারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

Manual5 Ad Code

 

সোমবার (২৪ জুলাই) দুপুরে তিনি জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এটিএম মাসুদ।

Manual8 Ad Code

 

উল্লেখ্য, গেল সিটি নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসার সামনে অস্ত্রসহ মহড়া দেওয়ার অভিযোগ উঠে। পরে ৬ জুন সকালের ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সিলেটজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

Manual5 Ad Code

 

ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নগরের ১৩/১৩ সুবিধবাজার দিঘীর পাড় কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেন ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান। এ সময় কয়েকটি মোটরসাইকেলে থাকা যুবকরা প্রতিদ্বন্দ্বী সাঈদ আব্দুল্লাহর বাসার মূল ফটকের দিকে অস্ত্র প্রদর্শন করেন। ঘটনার সময় আরেকটি মোটরসাইকেলে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকে উপস্থিত থাকতে দেখা যায়।

 

Manual8 Ad Code

এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। অভিযোগে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code