সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ২৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: ঢাকার সাভারের মধ্যগ্যান্ডা এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে। ওই আস্তানা থেকে সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ মে) বেলা পৌনে তিনটার দিকে অভিযান শেষ হয়।
ওই আস্তানা থেকে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট (আত্মঘাতী বন্ধনী) ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এরআগে গতকাল শুক্রবার রাত থেকে বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম গণমাধ্যমকে জানিয়েছে, জঙ্গি আস্তানায় অভিযান শেষ করা হয়েছে। ওই আস্তানা থেকে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট, গ্রেনেড তৈরির কয়েক হাজার ব্যাটারি, সালফিউরিক অ্যাসিড ও গানপাউডার উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ঢাকার পুলিশ সুপার (এসপি) এই অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।
এরআগে আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল। এরপর ওই বাড়িতে অভিযানের শুরু করা হয়।
গতকাল রাত সোয়া নয়টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট ও ঢাকা জেলা পুলিশ সাভারের মধ্যগ্যান্ডা এলাকার নির্মাণাধীন ছয়তলা ওই বাড়ি ঘিরে ফেলে।
বাড়িটির মালিক সাকিব আহমেদ অলক। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সাকিব আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সাকিব আহমেদ সাংবাদিকদের বলেন, চলতি মাসেই বাসা ভাড়া নেন মোসলেম নামের এক ব্যক্তি। মোসলেম বলেছিলেন, তার বাড়ি নোয়াখালীতে। ৮ মে মোসলেম বাসায় ওঠেন। ব্যস্ততার কারণে মোসলেমের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নিতে পারেননি তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি