সিএইচসিপিদের চাকরি স্থায়ী করতে আইন প্রণয়ন করা হবে : স্বাস্থ্য মন্ত্রী

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮

সিএইচসিপিদের চাকরি স্থায়ী করতে আইন প্রণয়ন করা হবে : স্বাস্থ্য মন্ত্রী

Manual2 Ad Code

আন্দোলনরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের চাকুরী স্থায়ী করার জন্য একটি নতুন আইন প্রণয়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

Manual7 Ad Code

তিনি বলেন, ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি আইন প্রণয়নের কাজ শুরু করে দিয়েছেন। এই আইনটি বাস্তবায়ন হলে সিএইচসিপিদের চাকরির নিশ্চয়তা নিশ্চিত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা জানান।

Manual5 Ad Code

খুব শিগগিরই আইনটি বাস্তবায়ন করার আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, গ্রাম পর্যায়ে মানুষের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে সিএইচসিপিরা ব্যাপক ভূমিকা রাখছে। তাই তাদের প্রতি সরকার অন্তরিক ও সহানুভূতিশীল। কারণ কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত ফসল।

Manual2 Ad Code

তিনি আশা প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগের পর সিএইচসিপিরা আন্দোলন প্রত্যাহার করে পুনরায় কাজে যোগ দিবেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন।

Manual2 Ad Code

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অ্যাসোসিয়েশনের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মো. নঈম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code