সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৬

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯

Manual6 Ad Code

নিউজ ডেস্ক :: সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক বিবৃতিতে এই তথ্য জানায় বাংলাদেশ দূতাবাস।

Manual1 Ad Code

বিবৃতিতে বলা হয়, আরও নয়জন বাংলাদেশি নাগরিক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের অবস্থা উন্নতির দিকে। আক্রান্তদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে সেরে উঠেছেন এবং কয়েকজন সেরে উঠছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual6 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ সংক্রান্ত বিষয়ে যে কোনও সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ (এক্সটেনশন-২৭৯, ২৮১) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।’

এর আগে জানানো হয়েছিলো সিঙ্গাপুরে কর্মরত ১০ বাংলাদেশি জিকায় আক্রান্ত। এবার আরও নয় বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।-সংবাদমাধ্যম

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code