সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

Manual3 Ad Code

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

Manual4 Ad Code

রোববার (১৯ আগষ্ট) পিএসসির জনসংযোগ কর্মকর্তা হেলেনা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চূড়ান্ত ফলাফলে ৫ হাজার ১০০ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। মেধা ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে এ প্রার্থীদের দশম গ্রেডে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ২৮ জনের সুপারিশ স্থগিত রাখা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের আওতায় চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।

Manual1 Ad Code

চলতি বছর ৯ ফেব্রুয়ারি ওই পদে নিয়োগের জন্য ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ চাকরিপ্রত্যাশী ওই পরীক্ষায় অংশ নেন।

Manual3 Ad Code

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে এই ৫ হাজার ১০০ জনকে নিয়োগের জন্য বাছাই করেছে পিএসসি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code