সিরিয়ায় সরকারি বাহিনী-বিদ্রোহীদের হামলায় নিহত ৩৫

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

সিরিয়ায় সরকারি বাহিনী-বিদ্রোহীদের হামলায় নিহত ৩৫

Manual8 Ad Code

in-22আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ শিশু ও ৫ জন উদ্ধারকর্মীও রয়েছেন বলে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

Manual2 Ad Code

আসাদবিরোধী বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে ১৯ জন এবং সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে ১৬ জন। এর মধ্যে হোয়াইট হেলমেট নামের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার পাঁচ কর্মীও রয়েছে।

Manual1 Ad Code

এছাড়া শহর জুড়ে আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার এসব হামলা মূলত আলেপ্পোর আবাসিক এলাকাগুলোতে চালানো হয়। তবে সিরীয় সরকারের পক্ষ থেকে এসব হতাহতের ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।

Manual1 Ad Code

এক স্থানীয় গণমাধ্যম জানায়- মঙ্গলবার ভোর ৮টার দিকে অালেপ্পোয় খুব নিচু হয়ে বিমান চলাচল করতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যে বিকট শব্দ শুনা যায়। বেশিরভাগ স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক মানুষ বেঁচে গেছে। আলেপ্পো শহরের কিছু অংশ সরকারি বাহিনী নিয়ন্ত্রণ করলেও বেশিরভাগ এলাকা বিভিন্ন বিদ্রোহী সংগঠন নিয়ন্ত্রণ করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code