সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৭
সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএসের অবস্থানে রুশ বিমান হামলায় ১৮০ সন্ত্রাসী নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে কয়েক ডজন ভাড়াটে বিদেশি সন্ত্রাসী রয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ এক বিবৃতিতে শনিবার বলেছেন, দেইর আয-যোর প্রদেশের পূর্বে আবু কামাল শহরে আইএসের একটি অবস্থানে বিমান হামলায় মারা গেছে ৪০ সন্ত্রাসী। এসব সন্ত্রাসী তাজিকিস্তান ও ইরাকের নাগরিক ছিল। এছাড়া ওই হামলায় ধ্বংস হয়েছে সন্ত্রাসীদের সাতটি গাড়ি যাতে ভারী মেশিনগান বসানো ছিল।
দেইর আয-যোরের কাছে মায়েদিন নামে আরেকটি শহরে রুশ বিমান হামলায় মারা গেছে ৮০ সন্ত্রাসী। এর মধ্যে উত্তর ককেশাস থেকে আসা নয় সন্ত্রাসী রয়েছে। এ হামলায় সন্ত্রাসীদের ১৮টি গাড়ি ও তিনটি গোলাবারুদের ডিপো ধ্বংস হয়।
দেইর আয-যোরের দক্ষিণে অন্য এক হামলায় মারা গেছে ৬০ জন বিদেশি ভাড়াটে সন্ত্রাসী। এরা সবাই এসেছিল রাশিয়া থেকে আলাদা হয়ে যাওয়া মুসলিম দেশগুলো থেকে এবং তিউনিশিয়া ও মিশর হতে। সুত্র : পার্সটুডে।
Design and developed by ওয়েব হোম বিডি