সিলেটের ওসমানীতে ২০ হাজার লিটারের অক্সিজেন প্লান্ট হবে

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

সিলেটের ওসমানীতে ২০ হাজার লিটারের অক্সিজেন প্লান্ট হবে

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে। বর্তমান প্লানটি দশ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন। শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালেও ১০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

সিলেটে করোনা রোগীদের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ’র ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হাই ফ্লো ন্যাজাল কেনুলা মেশিন (এইচএনএফসি মেশিন) সোমবারে গ্রহণকালে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, মেশিনটি আইসিইউতে চিকিৎসা গ্রহণকারী কোভিড রোগীদের অত্যন্ত কাজে লাগবে, যা দিয়ে রোগীদের প্রয়োজন মাফিক উচ্চ চাপে অক্সিজেন সরবরাহ করা যাবে।

 

১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে হাই ফ্লো ন্যাজাল কেনুলা মেশিন হস্তান্তর করেন ১২তম ব্যাচের ছাত্র স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা’র সাবেক উপ-পরিচালক (ইপিআই) ডা. সফিকুর রহমান ও সিলেট বিভাগের সাবেক পরিচালক (স্বাস্থ্য) সিলেট ডা. বনদীপ লাল দাস।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ ও সার্জারি বিভাগের রেজিষ্ট্রার ডা. আদনান চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code