সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫
সুরমামেইল ডটকম : সিলেটের ৩ পৌরসভায় ভোটগ্রহণ সমপন্ন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব পৌরসভায় ভোটগ্রহণ করা হয়। ২৭টি কেন্দ্রে সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা। এবারই প্রথম দলীয় প্রতীকে ভোটগ্রহণ।
দেশের বিভিন্ন পৌরসভায় ভোটকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষ ঘটলেও সিলেটের তিন পৌরসভার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে ভোট গণণার কাজ।
জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণণার কাজ।
Design and developed by ওয়েব হোম বিডি