সিলেটে চার মামলায় খালাস পেলেন রিজেন্টের সাহেদ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩

সিলেটে চার মামলায় খালাস পেলেন রিজেন্টের সাহেদ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে দায়েরকৃত চারটি মামলা থেকে খালাস পেয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম। সোমবার (২৭ মার্চ) জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত থেকে তিনি খালাস পান।

 

মামলাগুলো দায়ের করেছিলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার পাথর ব্যবসায়ী শামসুল মাওলা।

 

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন বাদিপক্ষের আইনজীবি সিলেট জেলাও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মো. আবদুস সাত্তার।

 

তিনি জানান, সাহেদ করিমের বিরুদ্ধে শামসুল মাওলার দায়ের করা তিনটি চেকের মামলা ও একটি সিআর মামলার মধ্যে চেকের মামলার পুরো টাকা ও সিআর মামলার আংশিক টাকা পরিশোধ সাপেক্ষে আপোষে মিমাংসার সিদ্ধান্ত হয়েছে। আজ কিস্তির টাকা বাদিকে বুঝিয়ে দেওয়া সমাপ্ত হয়েছে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

পরে আদালতে বিষয়টি উত্থাপন করলে বিচারক সাহেদকে বেকসুর খালাস দেন। ২০২০ সালের ৪ মার্চ সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সাহেদের বিরুদ্ধে ২০ লাখ ৫০ হাজার টাকার তিনটি প্রতারণা মামলা ও ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি সিআর মামলা দায়ের করেছিলেন শামসুল মাওলা।

 

প্রসঙ্গত, ২০২০ সালের জুলাইয়ে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় করোনা পরীক্ষার ভুয়া প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালায় র‌্যাব। তখন সাহেদ পালিয়ে গেলেও ১৫ জুলাই তাকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে দেশজুড়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code