সিলেটে শিক্ষক হত্যায় প্রভাষকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

সিলেটে শিক্ষক হত্যায় প্রভাষকের মৃত্যুদণ্ড

Manual3 Ad Code

নিহত মাওলানা শায়খুল ইসলাম ও তার মরদেহ। ফাইল ছবি সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক :
সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখুল ইসালামকে হত্যার দায়ে একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক লুৎফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত বিচারক মশিউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


।আরও পড়ুন 


রায়ে বলা হয়, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা সড়কের মুখে প্রাইভেটকার দিয়ে চাপা দিয়ে মাওলানা শায়েখুল ইসলামকে হত্যা করেন- যা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ।

Manual2 Ad Code

 

অপরদিকে একই দিনে আরো ২টি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও একটি মাদক মামলায় আরো এক আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে একই আদালত।

 

তিন মামলার রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নিজাম উদ্দিন।

 

(সুরমামেইল/এমএইচ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code