সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ রোধে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন ও দর্শনার্থীদের জন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে।
করোনার দ্বিতীয় দফা সংক্রমণ প্রতিরোধে হাসপাতালে রোগীর সঙ্গে সাক্ষাতে পূর্বনির্ধারিত সময়সূচি কার্যকর করা হয়েছে।
হাসপাতাল প্রশাসন জানায়, করোনার দ্বিতীয় ধাক্কা প্রতিরোধে পূর্বনির্ধারিত সময়ানুযায়ী শীত মৌসুমে ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ও গ্রীষ্মকালে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগীর সঙ্গে নির্ধারিত ব্যক্তি সাক্ষাৎ করতে পারবেন।
হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, ‘করোনার সংক্রমণ এড়াতে দর্শনার্থী ও রোগীর স্বজনদের মধ্যে শৃঙ্খলা আনতে এই নির্দেশনা দেয়া হয়েছে।’
উক্ত নির্দেশনাগুলো মেনে চলতে সবাইকে আহবান জানানো হয়েছে। তবে, হাসপাতালে রোগীদের সেবা অব্যাহত থাকবে। বহির্বিভাগেও সেবা কার্যক্রম যথারীতি চলবে বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি