সিলেট বিভাগের ৪জনসহ জেলা পরিষদের ৫৯ চেয়ারম্যানদের শপথগ্রহণ

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭

সিলেট বিভাগের ৪জনসহ জেলা পরিষদের ৫৯ চেয়ারম্যানদের শপথগ্রহণ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রীর কাছে শপথগ্রহণ করলেন সিলেট বিভাগের চার জেলার নির্বাচিত চেয়ারম্যানসহ ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানরা।

Manual4 Ad Code

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে দেশের ৫৯ জেলা পরিষদের ইতিহাসে প্রথম নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। দেশের অন্যান্য জেলা পরিষদের মতো সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নির্বাচিত চেয়ারম্যানরাও এসময় শপথবাক্য পাঠ করেন।

Manual3 Ad Code

শপথ অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব মো. আব্দুল মালেক।

এদিকে শপথগ্রহণ শেষ নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডিস্থ স্থানে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

Manual3 Ad Code

শপথ গ্রহণ শেষে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আপনাদের লক্ষ্য হবে মানুষের সেবা করা। আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা- সেদিকে খেয়াল রাখবেন। কী কী করতে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখবেন।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, অনেক বাধা পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।

স্থানীয় সরকার সচিব আবদুল মালেক জানান, আগামী ১৮ জানুয়ারি ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code