সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
নিজেস্ব সংবাদদাতা : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেল জংশনে মালবাহী ট্রেনের একটি বগির লাইনচ্যুত ৪ চাকা উদ্ধার হলে ৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃস্পতিবার বিকেল ৫ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ জংশনের নিকটে রেলক্রসিংয়ে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের ৪ চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
শায়েস্তাগঞ্জ রেল স্টেশন মাষ্টার মোফাজ্জাল হক জানায়, মালবাহী ট্রেনটি আখাউড়া থেকে সিলেট যাবার পথে বিকট শব্দে চারটি চাকা লাইনচ্যুত হয়।পরে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের চাকা উদ্ধার করে।
এ ঘটনায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। এছাড়া বিভিন্ন স্টেশনে আটকা ছিল আরও কয়েকটি ট্রেন।
শায়েস্তাগঞ্জ রেলজংশনের উপ-সহকারী প্রকৌশলী (পথ) রুহুল আকতার বিষয়টি নিশ্চিত করেন।
Design and developed by ওয়েব হোম বিডি