সিলেট সরকারি কলেজের জিএস গ্রেফতার

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫

সিলেট সরকারি কলেজের জিএস গ্রেফতার

Manual1 Ad Code
Sylhet_Jubolig_651368123

ছবি : সংগৃহীত

Manual6 Ad Code

সুরমা মেইল : সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস ও বর্তমান জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আগমদ ওরফে কালা ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

গতকাল বুধবার  (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে নগরের সাগরদিঘীরপাড়স্থ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র অফিস সংলগ্ন এলাকার একটি ফাস্ট ফুড দোকানের মালিকের দুই ছেলেকে কুপিয়ে গুরুত্বর আহত করার অপরাধে দাখিলকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সিলেটের বিভিন্ন থানায় কালা ফারুকের বিরুদ্ধে জায়গা দখল, চাদাঁ দাবিসহ নানা ধরনের একাধিক মামলা রয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবকলীগের অনুষ্ঠানের নাম করে সিলেট বিআরটিএ অফিসে এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, সরকারি কর্মকর্তার ওপর হামলা, দুই ব্যবসায়ী ভাইকে ছুরিকাঘাতের মামলার আসামি কালা ফারুক। এছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code