সিলেট ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
অবশেষে ঐক্যবদ্ধ হলেন সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন সাবেক মেয়র আরিফুল হক। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম চৌধুরী।

প্রধান অতিথি বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটবাসীসহ পুরো দেশ আজ আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ২৫ ডিসেম্বর তাঁর বাংলাদেশে পদার্পণের মধ্য দিয়ে দেশের সার্বিক চিত্র বদলে যাবে। তারেক রহমানের প্রত্যাবর্তন শুধুমাত্র একজন নেতার দেশে ফেরা নয়, বরং এটি গণতন্ত্র উদ্ধার আন্দোলনের জন্য এবং বাংলাদেশকে আবারো উন্নয়নের পথে নিয়ে আসার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হবে।’
তিনি বলেন, সিলেট-৪ আসনের বিএনপি এখন অতীতের যেকোন সময়ের চেয়ে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ। হাকিম চৌধুরীসহ এই এলাকার আপামর মানুষকে সাথে নিয়ে আমি নতুন এক উন্নয়ন অভিযাত্রা শুরু করব।
সাবেক এই মেয়র বলেন, এই জনপদগুলো কতটা অবহেলিত ও উন্নয়ন থেকে বঞ্চিত- আমি নিজ চোঁখে না দেখলে বিশ্বাস হতো না। যদি বিএনপি সরকার গঠন করে, আপনারা আমাকে বিজয়ী করেন ইনশাআল্লাহ একবছরের মধ্যে পরিবর্তনের দৃশ্য দেখতে পারবেন।
“আরিফুল হক চৌধুরী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে এলাকার সবার কাছে দোয়া চান।”

প্রধান বক্তার বক্তব্যে হাকিম চৌধুরী বলেন, ‘আল্লাহপাক নিশ্চয়ই ভালোর জন্য আমাকে এমপি প্রার্থী হতে সরিয়ে রেখেছেন।’
কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এলাকার সভাপতি, সেক্রেটারিদের এবং আমার দলের মুরব্বিদের মতামত নিয়ে সভার আয়োজন করেছেন উল্লেখ করে হাকিম চৌধুরী বলেন, ‘সবার সমর্থনে দলের প্রতি আনুগত্য রেখে ধানের শীষের জন্য আমরা একযোগে কাজ করব।’
তিনি আরও বলেন, আমি এবং আমার দলের লক্ষ্য এক। সিলেট-৪ আসনের মানুষের উন্নয়ন-দেশের উন্নয়ন। সেই লক্ষ্য বাস্তবায়নে আরিফুল হক চৌধুরী একজন পরীক্ষিত ব্যক্তিত্ব। সিলেট-৪ আসনের তিনটি উপজেলার মানুষের উন্নয়নই আরিফুল হক চৌধুরীর ধ্যানজ্ঞান। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। উন্নয়নের ক্ষেত্রে তিনি অনন্য।
“আরিফুল হক চৌধুরী ভালো মানুষ-কাজের মানুষ হওয়ার কারণেই দুই-দুইবার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। যোগ করেন তিনি।”
কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, ছাত্রদল নেতা এডভোকেট নজরুল ইসলাম, ইমতিয়ার হোসেন আরাফাত, সিলেট জেলা ছাত্রদল’র যুগ্ম সম্পাদক আফজল হোসেন, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল।
গোয়াইনঘাট উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত কর্মীসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, বিএনপি নেতা সামছুউদ্দিন আল আজাদ।
আরও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আরিছ উদ্দিন, সজিব আহমদ, জয়নুউদ্দিন, স্বেচ্ছাসেবকক দল নেতা হাবিব আহমদ, শরিফুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা বিলাল আহমদ, ছাত্রদল নেতা জুয়েল রানা, তোফায়েল আহমদ, আবিদুর রহমান, জুবের আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ‘আব্দুল হাকিম চৌধুরী এ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।’ সর্বশেষ গত ৪ ডিসেম্বর আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(সুরমামেইল/এমএনইউ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি