সীমান্তে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

সীমান্তে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫ কোটি ২২ লাখ টাকার ভারতীয় গবাদিপশু, পাওয়ার ব্যাটারী ও মদের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

Manual6 Ad Code

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

Manual4 Ad Code

 

বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে শুক্রবার ভোররাতে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার, ছাতকের লাফার্জ, সিলেটের শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, দমদমিয়া, বিছনাকান্দি, সংগ্রাম বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল এপারে নিয়ে আসার পর চোরাচালানের মালামালগুলো জব্দ করে।

 

ভারতীয় গবাদিপশু (গরু-মহিষ), চিনি, কমলা, চকলেট, ক্লপ জি ক্রিম,কোয়েকার ওটস, আরজে পাওয়ার ব্যাটারি, জিরা, শীতের কম্বল, ফুচকা, কার্টুন ভর্তি মদের বোতল, ভারতের মেঘালয়ে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালানের মালামাল পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিক্সা জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৬৫০টাকা।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code