সুনামগঞ্জের একজনসহ ৪ জঙ্গির পরিচয় সনাক্ত, দুই মামলার প্রস্তুতি

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৭

সুনামগঞ্জের একজনসহ ৪ জঙ্গির পরিচয় সনাক্ত, দুই মামলার প্রস্তুতি

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আশুলিয়ায় জঙ্গি আস্তানায় অভিযানে আটক সারোওয়ার-তামিম গ্রুপের চার জঙ্গির পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।

Manual8 Ad Code

আটককৃতরা হলো- ময়মনসিংহের ত্রিশাল থানার সাংকি ভাদাগ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে মোজাম্মেল হক মাসুদ (১৮), চট্রগ্রামের রাউজান থানার কদলপুর মেয়াজি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইফরানুল ইসলাম ওরফে সুফিয়ান খান, গাইবান্ধার ফুলছড়ি থানার উদাখালি গ্রামরে রেজাউল করিমের ছেলে রাশেদুল নবী রাশেদ (২২) ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হোগলি কৃষনগর গ্রামের আব্দুল হান্নান আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (২১)।

Manual6 Ad Code

আশুলিয়ার থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অস্ত্র আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল হাকিম জানান, মামলা দায়েরের প্রস্তুতি শেষ পর্যায়ে। সোমবার বিকালেই মামলার দায়ের সম্পন্ন করা হবে। তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের পর আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।

রোববার আশুলিয়ার নয়ারহাট চৌরাপাড়া এলাকার জঙ্গি আস্তানায় অভিযানে চার নব্য জেএমবি সদস্য আত্মসমর্পণ করে। পরে তাদের আটক করে র‌্যাব হেফাজনে নেয়া হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদের আশুলিয়া থানায় আনা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code