সুনামগঞ্জে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাবসহ আ’লীগের ১৫ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

সুনামগঞ্জে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাবসহ আ’লীগের ১৫ নেতা গ্রেপ্তার

Manual2 Ad Code

আফতাব উদ্দিন। ফাইল ছবি

Manual7 Ad Code


নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন মামলার আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (৭ অক্টোবর) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়৷

 

আসামিদের মধ্যে সিআর পরোয়ানাভুক্ত ২ জন, সাজা পরোয়ানাভুক্ত ২ জন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে-৮ জন (সদর-৬, বিশ্বম্ভরপুর-২), বিশেষ ক্ষমতা আইনে-৩ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

 

গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন, তাহিরপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন।

Manual7 Ad Code

 

আফতাব সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের হাওরের ওয়াটালর্ড খ্যাত প্রয়াত চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে।

 

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও জনতার উপর হামলা, জখম করার অপরাধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া গত ২৪ ঘন্টায় অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

 

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এইচএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code