সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মে ৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাউয়াজুরী গ্রামের খাল থেকে কাপ্তান মিয়া (৭০) ও নাতি রুহান মিয়ার (১৩) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার দুপুর ১২টার দিকে খালে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
পুলিশ জানায়, শনিবার বিকেলে গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান দাদা কাপ্তান মিয়া ও রুহান মিয়া। এরপর সন্ধ্যায় তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রোববার দুপুরে গ্রামের খালের শেষপ্রান্তে প্রথমে নাতি রুহানের লাশ ভেসে উঠলে স্থানীয়রা স্বজনদের খবর দেন। দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি