সুনামগঞ্জে জাপার দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

সুনামগঞ্জে জাপার দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

Manual1 Ad Code

সুনামগঞ্জে জাতীয় পার্টি’র দুই শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলে যোগদান করলেন।

Manual4 Ad Code

রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে মাঠে বিএনপি সমর্থিত ২৩ দলীয় জোট ঐক্যফ্রন্টের মনোনিত প্রার্থী সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আ স ম খালেদের হাত ধরে নির্বাচনী সমাবেশে জাপার নেতাকর্মীরা জাতীয়তাবাদী কৃষক দলে যোগদান করেন।

Manual3 Ad Code

জাপানেতা খুরশেদ আলম, আতিকুর রহমান, সাগর, উম্মেদ আলী, আজাদ মিয়া, মাহবুব আলম, কামাল হোসেনের নেতৃত্বে যোগদানকারি জাপার দুই শতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করেন করেন বিএনপির নেতৃবৃন্দরা।

Manual6 Ad Code

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি উসমান গণির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি আকবর আলী, রেজাউল হক, নাদের আহমেদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, বিএনপি নেতা ও রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা অ্যাডভোকেট কামাল হোসেন, ছাত্রদলের সাধারন সম্পাদক সোহগ, জেলা ছাত্রদল নেতা ছাদিকুর রহমান স্বপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code