সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩

সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

Manual1 Ad Code

জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে মারপিট করে স্ত্রীকে হত্যার ঘটানোয় স্বামী মো. রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

 

সাজাপ্রাপ্ত মো. রাসেল মিয়া জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

জানা যায়, ২০১৫ সালে জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের রেছনা বেগমের মেয়ে মহনমালা বেগমের সঙ্গে রাসেল মিয়ার বিয়ে হয়। এরপর প্রায়ই মো. রাসেল মিয়া স্ত্রীর কাছে যৌতুক দাবি করে তাকে নির্যাতন করতেন। এ নিয়ে আদালতে একটি মামলাও করেন মহনমালা। এরপর মো. রাসেল মিয়া আর যৌতুক দাবি করবে না এবং নির্যাতন করবে না মর্মে অঙ্গীকার করে মহনমালাকে নিজ বাড়িতে নিয়ে যান। কিছুদিন পর মহনমালাকে তার স্বামী যৌতুকের দাবিতে আবারো নির্যাতন শুরু করেন। ২০১৮ সালের ২৮ জুন স্বামীর ঘর থেকে মহনমালার লাশ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

 

পরে এ ঘটনায় মহনমালার মা বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি মামলা করেন।

 

(সুরমামেইল/জেএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code