সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর মাছিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মাছিমপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

নিহত সাইদুল ইসলাম (২৩) বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামারিতলা গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‌বুধবার সন্ধ্যার দিকে সাইদুল গামারিতলা সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে ভারত থেকে অবৈধপথে চিনি আনতে গেলে গুলি ছোড়ে বিএসএফ। এতে তার বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

 

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, সাইদুল ইসলামের শরীরে দুটি বুলেটের আঘাত রয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।

 

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, গুলিতে সাইদুলের মৃত্যুর ঘটনায় কড়াইগড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code