সুনামগঞ্জ-৩ : ৫ কর্মকর্তার প্রত্যাহারের দাবী এড. শাহীনুর পাশার

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

সুনামগঞ্জ-৩ : ৫ কর্মকর্তার প্রত্যাহারের দাবী এড. শাহীনুর পাশার

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনে ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী এডভোকেট মাওলানাা শাহীনুর পাশা চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার দুপুর ১টায় ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের আয়োজনে জেলা শহরের কাজীর পয়েন্ট এলাকার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ধানেরশীষের প্রার্থী এডভোকেট মাওলানাা শাহীনুর পাশা চৌধুরী অভিযোগ করে বলেন, একজন এডিসি, সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) এই দুটি উপজেলাতে কর্মরত উপজেলা নির্বাহী অফিসার, দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসারসহ এসব কর্মকর্তা নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করছেন না। তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনে লিখিত ভাবে অভিযোগ দায়ের করবেন বলে জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক আহমেদ, জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল বাছিত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মাওলানা ত্যৈয়বুর রহমান, জেলা বিএনপি’র সহ-সভাপতি নাদের আহমেদ, আনসার উদ্দিন, জগন্নাথপুর পৌর বিএনপি’র সভাপতি আবু হুরায়রা ছাদ জেলা বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহমান শাহীন, মাওলানা আব্দুল্লাহসহ ২৩ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code