সুনামগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমুল নেতাকর্মীদের সমাবেশ

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

সুনামগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমুল নেতাকর্মীদের সমাবেশ

Manual7 Ad Code

সুনামগঞ্জ (ছাতক-দোয়ারাবাজার)-৫ আসনে নৌকার দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের তৃণমুলের নেতাকর্মীদের অংশ গ্রহনে দোয়ারাবাজার উপজেলায় এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওই আসনে আওয়ামীলীগ দলীয় বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপির স্বেচ্ছাচারিতা ও নেতিবাচক কর্মকাণ্ডের কারনে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে পুন:রায় দলীয় প্রার্থী না করতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের তৃণমুলের নেতাকর্মীরা এ সমাবেশ করেছেন।

Manual5 Ad Code

মঙ্গলবার বিকালে দোয়ারাবাজার উপজেলা সদরের মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যোগদিতে দুপুরে শিল্পনগরী ছাতক থেকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৌকার সমর্থনে প্রায় তিন কিলোমিটার সড়ক পথ জুড়ে একটি বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রটি বিকেলে দোয়ারাবাজারে এসে সমাবেশে মিলিত হয়।’

Manual1 Ad Code

সমাবেশ স্থলে দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে ব্যান্ড-বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণিল সাজে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই সমবেত হন কয়েক হাজার নেতাকর্মী।

Manual3 Ad Code

সমাবেশে বক্তব্য প্রদানকালে নেতাকর্মীরা অভিযোগ করেন, সুনামগঞ্জ-৫ আসনে টানা দুই মেয়াদে আওয়ামীলীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি ছাতক ও দোয়ারাবাজার এ দুই উপজেলার কাক্সিক্ষত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। তার আমলে সবচেয়ে বেশি হামলা-মামলার শিকার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা। দল থেকে নির্বাচিত স্থানীয় সরকারের অনেক প্রতিনিধিও তার রোষানলে পড়ে মিথ্যা মামলার শিকার হয়েছেন।

বক্তারা আরো অভিযোগ করেন, কিছুসংখ্যক ব্যক্তিগত সুবিধাভোগী ছাড়া এমপি মানিকের সাথে দলের তৃণমুলের কোন নেতা-কর্মী নেই। স্বেচ্ছাচারিতা ও নেতিবাচক কর্মকাণ্ডের কারনে তার জনপ্রিয়তা শূন্যের কোঠায়। এ অবস্থায় আগামী নির্বাচনে মানিককে পুন:রায় দলীয় মনোনয়ন দিলে এখানে নৌকার ভরাডুবি হওয়ার আশংকাও প্রকাশ করেন নেতাকর্মীরা। এই ভারাডুবি ঠেকাতে তৃণমূলে জনপ্রিয় নেতা শামীম আহমদ চৌধুরীকে মনোনয়ন দিতে আওয়ামীলীগ সভাপতি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জনান বক্তারা।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শামিমুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ নূরুল হুদা মুকট।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামীলীগ নেতা শামীম আহমদ চৌধুরী।’ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক স¤পাদক শংকর চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, আওয়ামীলীগ নেতা অমল কান্তি কর, মুক্তিযোদ্ধা আছকির মিয়া, আবরু মিয়া তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন স¤পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের তৃণমুলের নেতা-কর্মীরা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code