সুনামগঞ্জ-৫: নৌকার মানিক ও স্বতন্ত্র প্রার্থী শামিমকে শোকজ

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

সুনামগঞ্জ-৫: নৌকার মানিক ও স্বতন্ত্র প্রার্থী শামিমকে শোকজ

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক ও স্বতন্ত্র প্রার্থী শামিম আহমেদ চৌধুরীকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

Manual2 Ad Code

 

সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্য সিনিয়র সহকারী জজ বেলাল হোসেনের স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে নির্বাচনপূর্বক অনিয়ম ও নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ করা হয়।

Manual1 Ad Code

 

নোটিশে উল্লেখ করা হয়, উভয় প্রার্থী মনোনয়ন দাখিলের আগে ও পরে সড়কপথে মোটরসাইকেল শোডাউন, আনন্দ মিছিল, মতবিনিময় সভা, জনসংযোগ ও উঠান বৈঠকে জনসমাগম করা ও প্রার্থীদের বক্তব্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। যা একাধিক স্থানীয় ও জাতীয় মিডিয়ায় প্রকাশ পেয়েছে বলে উল্লেখ করা হয়।

Manual8 Ad Code

 

কার্যধারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০১৮ এর বিধি ৩, ৬ (খ), ৬ (গ) ৮ (ক) ও ১২ ভঙ্গ করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়। ফলে স্বতন্ত্র প্রার্থী শামিম চৌধুরীকে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ও মহিবুর রহমান মানিককে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে লিখিত ব্যাখ্যা প্রদানে নির্দেশ দেয়া হয়।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এসএসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code