সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৫
সুরমামেইল. ডেস্ক: সুন্দরবনের তাম্বুলবুনিয়া খালে র্যাবের সঙ্গে “বন্দুকযুদ্ধে” আকাশ বাহিনীর প্রধানসহ দুই জলদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, মুক্তিপণের দাবিতে বনদস্যু কাশেম ওরফে আকাশ বাহিনী জেলেদের অপরহণ করে তাম্বুলবুনিয়া খালে জিম্মি করে রাখে। জেলেদের উদ্ধারের জন্য সকালে তাম্বুলবুনিয়া খালে অভিযান চালায় র্যাব। এই অভিযান অংশ হিসেবে সোমবার সকালে সুন্দরবনের ভিতর থেকে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখে বনদস্যুদের আস্তানার সন্ধান সনাক্ত করে র্যাব। পরে র্যাবের টহল দলটি সুন্দরবনের তাম্বুলবুনিয়া খালে অভিযান শুরু করলে বনদস্যুরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। র্যাবও পাল্টা গুলি শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপি উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি